হাবিবুর রহমান বিশ্বাস ও সাজেদুর রহমান ডাবলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট: ০১:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে মরহুম হাবিবুর রহমান বিশ্বাস ও মরহুম সাজেদুর রহমান (ডাবলু)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) হাবিবুর রহমান বিশ্বাস পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. লাবনী খাতুন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু।
বিশেষ আলোচক ছিলেন বেনাপোল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুল আলমগীর।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাছুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহাবুদ্দীন, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. মেহেরুল্লাহ, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মো. রায়ানুজ্জামান দীপুসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্মরণসভায় বক্তারা মরহুম হাবিবুর রহমান বিশ্বাস ও মরহুম সাজেদুর রহমান (ডাবলু)-এর কর্মময় জীবন, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং শিক্ষা বিস্তারে তাদের অবদানের কথা স্মরণ করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





















