শার্শায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট: ০৮:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই-২০২৬) শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
আবুল হাসান জহির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবল বাংলাদেশ রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই সবুজায়ন কর্মসূচি উপজেলার প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা মিজানুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিজানুর রহমান, সাবেক সভাপতি আব্দুস সালাম, বিএনপি নেতা শফিয়ার রহমান সফি, হাফিজুর রহমান, দুলাল হোসেন, যুবদল নেতা আক্তার হোসেন বাবু, আল-সেলিম, রায়হান সরদার, জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি আবুল হাসান জহির বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আগামীতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।























