১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১৪

শালিখা (মাগুরা) প্রতিনিধি: লক্ষণ কুমার মন্ডল,,
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মাগুরার সন্তান, বিশিষ্ট চিত্রনায়ক জয় চৌধুরী। তার এই গৌরবোজ্জ্বল বিজয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মাগুরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন। জয় চৌধুরীর পৈতৃক বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালী গ্রামে। তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মধুখালী গ্রামবাসী এবং স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

​গতকাল শুক্রবার (০৩ জুলাই) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় দুটি প্যানেলের মধ্যে, যার একটি ছিল ‘শিবা শানু-জয় চৌধুরী’ পরিষদ। এই প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

​মাগুরার কৃতি সন্তান জয় চৌধুরীর এই বিজয়ে শালিখার মধুখালী গ্রামবাসী ও প্রেসক্লাব শালিখার পক্ষ থেকে গভীর অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জ্ঞাপন করেছেন প্রেসক্লাব শালিখার সভাপতি বাহারুল ইসলাম, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, সহ-সাধারণ সম্পাদক আবু হুরাইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সুব্রত কুমার, সদস্য সুবীর কুমার, লক্ষণ কুমার মন্ডল এবং সদস্য মোঃ তারিকুল ইসলাম।

​পৃথক এক বিবৃতিতে মাগুরা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় যৌথ স্বাক্ষর করেছেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সহ-সভাপতি সাহেব আলী এবং সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাগুরার কৃতি সন্তান জয় চৌধুরী এবং নবনির্বাচিত সভাপতি শিবা শানু তাদের দক্ষতা ও নেতৃত্ব দিয়ে ঢাকাই চলচ্চিত্রের উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন

আপডেট: ০৯:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬