০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ অ*গ্নি*কা*ণ্ড, পুড়ে ছাই ৬ গার্মেন্টস দোকান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • /

চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি রেডিমেড গার্মেন্টসের দোকান সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে|

ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকানেরই প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক শফিকুল ইসলাম।

আজ সকাল ৮টার দিকে নিউমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোরে আগুনের সূত্রপাত হয়।প্রাথমিকভাবে ˆবদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ ও নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

রাজশাহী আঞ্চলিক ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, মার্কেট এলাকায় পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে| এদিকে অগ্নিকাণ্ডের পর নিউমার্কেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, র‌্যাব ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ অ*গ্নি*কা*ণ্ড, পুড়ে ছাই ৬ গার্মেন্টস দোকান

আপডেট: ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬