০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

শালিখায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • /

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার শালিখা উপজেলা-র চুকিনগর গ্রামের ফটকি নদীর তীরে মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিত হয়েছে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান উৎসব।

এ উপলক্ষে এলাকায় ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। আয়োজকদের দাবি, এ বছর উৎসবে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।সকালে সূর্যোদয়ের পর থেকেই বিভিন্ন জেলা ও দূর-দূরান্তের এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা ফটকি নদীতে পুণ্যস্নানে অংশ নেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই স্নানের মাধ্যমে পাপমোচন ও আত্মিক শান্তি লাভের আশায় ভক্তরা নদীতে অবগাহন করেন।গঙ্গাস্নানকে কেন্দ্র করে নদীর দুই পাড়জুড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় খেলনা, মাটির তৈজসপত্র, মিষ্টান্ন, প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্যের দোকান স্থান পায়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকশ বছর ধরে চুকিনগরের এই গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

উৎসবে অংশ নেওয়া একাধিক ভক্ত জানান, পূর্বপুরুষদের সময় থেকে তারা এ গঙ্গাস্নানে অংশ নিয়ে আসছেন। ধর্মীয় আচার পালনের পাশাপাশি আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগও তৈরি হয় এ আয়োজনকে কেন্দ্র করে।

স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুণ্যস্নান এবং গ্রামীণ মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় চুকিনগরের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান।স্থানীয়দের মতে, শতাব্দীপ্রাচীন এই আয়োজন এলাকার ঐতিহ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে আজও মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।

Please Share This Post in Your Social Media

শালিখায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান অনুষ্ঠিত

আপডেট: ০৬:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬