০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণে যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী রাজু শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজ-এর অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে রাজু বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে চার মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। এরপর তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে রাজু তরুণীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের আশ্বাসের সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর তরুণী বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা অভিযুক্ত ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ের উদ্যোগ নেন। তবে অভিযুক্ত ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় তারা শার্শা থানায় মামলা দায়ের করলে পুলিশ রাজুকে গ্রেফতার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #

Please Share This Post in Your Social Media

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণে যুবক আটক

আপডেট: ০৩:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬