০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • /

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের কৃষক মো. মালেক (৪৬) এবং সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মানোয়ারা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জে ঝড় শুরু হলে মাঠে কাটা ধান ঢেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন কৃষক মো. মালেক। অন্যদিকে সদর উপজেলার গিধনিপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মানোয়ারা বেগম। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

আপডেট: ১১:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬