ঝিকরগাছায় মিন্টু স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু
- আপডেট: ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৬

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছায় ঝিকরগাছা ক্রিকেট একাডেমির আয়োজনে শুরু হয়েছে “মিন্টু স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট”। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় বিএম হাইস্কুল মাঠে উদ্বোধনী খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পাবনা এক্সপ্রেস ও কাজীপাড়া ফুটবল একাডেমি, যশোর। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো— চাঁচড়া ফ্রেন্ডস ক্লাব, যশোর; কাজীপাড়া ফুটবল একাডেমি, যশোর; পাবনা এক্সপ্রেস; ধোপাখোলা ইউনাইটেড এফ.সি.; লুমিয়া খান, যশোর; ব্যাটারি গলি, যশোর; সোহেল স্যানিটারি, যশোর এবং এরিয়া ৫১ ক্লাব।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের প্রতিটি খেলা রাতের পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।





















