০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সোনা মসজিদ-মহদীপুর স্থলবন্দর বাণিজ্য জটিলতা নিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।। সোনা মসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি-রপ্তানিতে বিদ্যমান বিভিন্ন জটিলতা নিরসনে ১১ মে ২০২৬ সোমবার সকালে রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের দপ্তরে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ বাণিজ্য কার্যক্রমে বিদ্যমান সমস্যা, আমদানি-রপ্তানি প্রক্রিয়ার প্রতিবন্ধকতা এবং দ্রুত সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনা মসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হক, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ সি এন্ড এফ এজেন্ট সভাপতি মোস্তাকুল, চেম্বারের পরিচালক নুর আমিন, সোনা মসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানী কারক গ্রুপের পরিচালক জাকির হোসেন, সাঈদী হাসান জামাল উদ্দিন, অ্যাডভোকেট আসাদুল হক বিএলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে ব্যবসায়ী নেতারা সোনা মসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

সোনা মসজিদ-মহদীপুর স্থলবন্দর বাণিজ্য জটিলতা নিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে বৈঠক

আপডেট: ০৭:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬