০৬:২০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

খুলনায় র‌্যাবের অভিযানে সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ ৪ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে কুখ্যাত ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

শুক্রবার দিবাগত রাতে মহানগরীর সোনাডাঙা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— দ্বীন ইসলাম ওরফে দীনু (৩২), হাসিব হাওলাদার (২৬), আবিদ হাসান ওরফে আবুজার (২৯) এবং মো. রাসেল (২৯)। তাদের সবার বাড়ি খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকের বিস্তার এবং মহানগরীজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ধৃত আবিদ হাসান ওরফে আবুজারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টির বেশি মামলা রয়েছে। এছাড়া দ্বীন ইসলাম ওরফে দীনুর বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। হাসিব হাওলাদারের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র প্রদর্শন, চুরি ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে মো. রাসেলের বিরুদ্ধে মহানগরীর একাধিক থানায় সন্ত্রাসবাদ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত দ্বীন ইসলাম ওরফে দীনুকে বটিয়াঘাটা থানায় এবং হাসিব হাওলাদার, আবিদ হাসান ওরফে আবুজার ও মো. রাসেলকে কেএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় র‌্যাবের অভিযানে সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ ৪ সদস্য গ্রেফতার

আপডেট: ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬