০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

শিবগঞ্জে তিন সন্তান জন্ম দেয়া পরিবারের পাশে ইউএনও

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • /

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একসাথে তিন সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন তোহরুল ইসলাম-কামরুন নাহার বেগম দম্পতি। অভাব-অনটনের মাঝেও সন্তানদের লালন-পালনে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বাবা তোহরুল ইসলাম। তিনি পেশায় একজন কৃষক।

এ সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিবগঞ্জ পৌর প্রশাসক মাজহারুল ইসলাম। সোমবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা এলাকার বাসিন্দা তোহরুল ইসলামের শ্বশুর বাড়ি কানসাট ক্যাইঠাপাড়া এলাকায় নবজাতকদের জন্য বেবি ফুড, নতুন পোশাক ও নগদ অর্থ নিয়ে যান ইউএনও। সেই সাথে তিনি জন্মের ৪৫ দিনের মধ্যেই তিন নবজাতকের জন্মনিবন্ধন সম্পন্ন করে দেয়ার আশ্বাস দেন।

এ সময় ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এ তিন নবজাতক শুধু একটি পরিবারের সম্পদ নয়, আমাদের সমাজেরও সম্পদ। আমরা চাই তারা সুস্থভাবে বড় হোক। প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে। শুধু শুভেচ্ছা নয়, বাস্তব সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পরিবার জানায়, গত সপ্তাহে প্রসববেদনা উঠলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কামরুন নাহার বেগমকে। পরে হাসপাতালেই তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ। বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ রয়েছে। তবে পর্যাপ্ত মায়ের দুধ না পাওয়ায় দুধ ও ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে পরিবারটি।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে তিন সন্তান জন্ম দেয়া পরিবারের পাশে ইউএনও

আপডেট: ০৬:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬