শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৯:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে সতর্ক থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সমালোচনা করা হয়। মহাসড়কে টহল ও নজরদারি বাড়িয়ে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। উপজেলায় যেনো বাল্যবিয়ে যেনো না হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভা থেকে জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিসহ সকলের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
























