১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পুটখালী সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) গভীর রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য আটক করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করা হয়।
আটককৃত সিরাপের আনুমানিক মূল্য ৫৩ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লখ্য, Winix Syrup (ভারতীয় উইনিক্স সিরাপ) সাধারণত একটি কফ বা সর্দি-কাশির সিরাপ, যা শ্বাসনালীর সমস্যা যেমন কাশি, গলা ব্যথা বা কফ জমে গেলে ব্যবহার করা হয়।

Please Share This Post in Your Social Media

পুটখালী সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক

আপডেট: ১০:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬