০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শার্শায় অসুস্থ বিএনপি কর্মীর পাশে দলীয় নেতারা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন বিএনপির এক ত্যাগী কর্মীকে দেখতে গেছেন দলীয় নেতারা।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির-এর নির্দেশনায় নেতাকর্মীরা এ খোঁজখবর নেন।

জানা যায়, উপজেলার উলশী ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির রাজপথের পরীক্ষিত কর্মী আব্দুল খালেক দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং পাশে থাকার বার্তা দিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তার বাড়িতে যান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শার্শা উপজেলা সভাপতি প্রভাষক মামুনুর রশিদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মিলন হোসেন, বিএনপি নেতা খলিল ও বাবু খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতারা অসুস্থ আব্দুল খালেকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তারা তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের প্রতি দল সবসময়ই কৃতজ্ঞ এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় অসুস্থ বিএনপি কর্মীর পাশে দলীয় নেতারা

আপডেট: ১২:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬