উলশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধনস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- আপডেট: ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশী (জিয়া খাল) এলাকায় পুনঃখনন কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আসন্ন ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে এ পরিদর্শন করা হয়।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে প্রতিমন্ত্রী উলশী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিয়া মঞ্চ এবং খাল পুনঃখননের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। প্রায় পাঁচ দশক পর তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উলশীর এ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ১০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই আগামী ২৭ এপ্রিল উলশী-যদুনাথপুর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এদিকে, দীর্ঘদিন অবহেলিত জিয়া খাল পুনঃখননের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, খালটি পুনঃখনন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা দূর হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান স্বজন, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মিয়াদ আলী, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, সেচ্ছাসেবকদল এর আহবায়ক সেলিম হোসেন আশা, উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বদিউজ্জামাল বদি মেম্বার, সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাস, পৌর কৃষদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ ১১টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















