১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ফেসবুক পেজে আকিজ সিটির নামে প্রতারণা: চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার একাধিক মোবাইল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে ফেসবুক পেজ ব্যবহার করে আকিজ সিটির নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের এক মূলহোতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, অভয়নগর থানার মামলা নং-০৩, তারিখ ০১/০৪/২০২৬, সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত এ মামলার বাদী আকিজ সিটির একজন প্রশাসনিক কর্মকর্তা। যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের দুর্গাপুরে অবস্থিত আকিজ সিটির সুনাম ক্ষুণ্ন করতে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পিতভাবে এ জালিয়াতি চালায়।

তদন্তে জানা যায়, গত (২১ ফেব্রুয়ারি ২০২৬) থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে চক্রের সদস্যরা ফেসবুক পেজে ২৭২ পিসের ডিনার সেট মাত্র ৩,৫৫০ টাকায় বিক্রির প্রলোভন দেখায়। নিজেদের আকিজ সিটির প্রতিনিধি পরিচয় দিয়ে তারা ক্রেতাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫৫০ টাকা অগ্রিম নিয়ে অর্ডার নিশ্চিত করে। পরবর্তীতে ভুয়া ভাউচার দিয়ে প্রায় ১,০২০ জনের কাছ থেকে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ১০ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে যশোর ডিবি পুলিশের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া গ্রাম (পশ্চিমাংশ) থেকে মো. মোস্তাক আহমদ (৫২) নামে এক আসামিকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বসতঘর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন—৫ স্টার, ৫ স্টার ব্ল্যাক, অপ্পো এ১৭ ও অপ্পো এ৫৭—উদ্ধার করা হয় এবং সেগুলো জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

ফেসবুক পেজে আকিজ সিটির নামে প্রতারণা: চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার একাধিক মোবাইল

আপডেট: ১০:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬