০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ২১

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সুজন সরকারকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তার সুজন সরকার খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর রাতে তাকে সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়।

রাত সাড়ে ১১টার দিকে পরিচালিত অস্ত্র উদ্ধার অভিযানে তার নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজিবাইকের পুরাতন সিটের নিচে রাখা ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

খুলনা র‍্যাব-৬ সিপিএসসি-এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন আটক

আপডেট: ০৪:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬