১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে ঝিকরগাছায় জরুরি পেশাজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৩

সাব্বির হোসেনঃ দেশব্যাপী জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে যশোরের ঝিকরগাছায় জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান তেল সংকট ও চাহিদা বৃদ্ধির ফলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। এতে সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ প্রেক্ষাপটে জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন মালিক ও ব্যবস্থাপকরা তেল মজুদ থাকা সাপেক্ষে চিকিৎসক, পুলিশ সদস্য, সরকারি ও বেসরকারি চাকরিজীবী, শিক্ষক এবং সাংবাদিকদের বৈধ পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে জ্বালানি তেল সরবরাহ করবেন। প্রয়োজনে এসব পেশাজীবীদের জন্য পৃথক লাইন চালুরও নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্দেশনাটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, “জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, জ্বালানির অপচয় রোধ, অবৈধ মজুত প্রতিরোধ এবং ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

জ্বালানি সংকটে ঝিকরগাছায় জরুরি পেশাজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশ

আপডেট: ০৭:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬