০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মাসুদ উদ্দিনের দখলে থাকা বাড়ি ১৭ বছর পর ফিরে পেলেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন ১৭ বছর পর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা গুলশানের বাড়িটি দখলমুক্ত করেছেন সাবেক আমলা ও বিএনপি নেতা এএইচ মোফাজ্জল করিম। দখল করা ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে মদ-সিসা বার এবং ডিজে পার্টির আয়োজন হতো।

জানা যায়, গুলশানের ৫০ নম্বর সড়কে ২০০৩ সালে পাঁচ কাঠা জমির ওপর ছয়তলা বাড়িটি নির্মাণ করেন মোফাজ্জল করিম। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বাড়িটির দখল নেন বলে অভিযোগ।

পরবর্তী সময়ে সেখানে ‘কোয়ালিটি ইন’ নামে একটি আবাসিক হোটেল চালু করা হয়। অভিযোগ রয়েছে, ছয়তলা হোটেলটিতে অবৈধভাবে মদের ব্যবসা এবং নিয়মিত ডিজে পার্টির আয়োজন হতো। এ নিয়ে আপত্তি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্নভাবে হয়রানির শিকার হন বলেও অভিযোগ আছে।

মোফাজ্জল করিম বলেন, দীর্ঘ সময়ে বাড়িটির ভাড়া বাবদ প্রায় ৭ কোটি টাকার বেশি পাওনা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়েও কার্যকর সহায়তা পাননি বলে দাবি করেন।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মগোপনে গেলে ১১ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে হোটেল থেকে বিদেশি মদ জব্দ করে এবং দুজনকে গ্রেপ্তার করে। এরপর হোটেলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মালিকপক্ষ বাড়ির দখল ফিরে পায়।

এদিকে, মাসুদ উদ্দিন চৌধুরীকে সম্প্রতি একটি মানব পাচার মামলায় গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

মাসুদ উদ্দিনের দখলে থাকা বাড়ি ১৭ বছর পর ফিরে পেলেন বিএনপি নেতা

আপডেট: ০৯:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬