নাভারণে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ১২:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সার্বিক তত্ত্বাবধানে নাভারণ অঞ্চল বিএনপি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মাজেদ, আহম্মাদ আলী শাহিন, আমিনুর রহমান নেদা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি,নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দীন, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, উলসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনছার আলী, কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন মুকুল, বর্তমান সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, সহ-সভাপতি মোসলেম উদ্দিন, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, ডিহি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ সামু খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক, পুটখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফ্ফার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শার্শা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির সহ-সম্পাদক খায়রুল ইসলাম, সাবদার আলী, বিএনপির নেতা মিজানুর রহমান, আলহাজ্ব শামছুর রহমান, তবিবার রহমান দবির।
যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, যশোর তাঁতীদলের সদস্য শফি উদ্দীন, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলা, শার্শা উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।
শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদ, জিয়াউর রহমান জিয়া, আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবীব, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান, বাকী বিল্লাহ্।
শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, জিয়াউর রহমান জিয়া, রনি ফরহাদ, আহ্বায়ক কমিটির সদস্য পিয়াস মাহমুদ, নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক পারভেজ রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেন তাজ, আব্দুর রহমান সুমন-সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশ, জাতি এবং দলের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।





















