নাভারণে ৫০ গ্রাম গাঁজাসহ আটক-১, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
- আপডেট: ০১:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার নাভারণে ৫০ গ্রাম গাঁজাসহ মো. শফি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে নাভারণ যাদবপুর (ডকেরবাগান) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. শফি ওই এলাকার মৃত আখের আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মো. শফিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়। তবে তিনি তাৎক্ষণিকভাবে ১০০ টাকা জরিমানা পরিশোধ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে শার্শা থানার এসআই মো. শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আলোকে শার্শা থানা এলাকায় মাদক চোরাচালান ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





















