১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

খুলনায় র‍্যাবের অভিযানে ১২.৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ৬৫

নিজস্ব প্রতিবেদক: খুলনায় র‍্যাবের অভিযানে মাদক পরিবহনের সময় ১২ দশমিক ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানার ২১ নম্বর ওয়ার্ডের জব্বার স্বরণী স্টেশন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় পানির ট্যাংকির বিপরীত পাশে মেসার্স কবির ট্রেডার্সের ২ নম্বর টিনের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আক্তার মিয়া (৩৫), পিতা মুসলিম মিয়া। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ডুলনা গ্রামে। বর্তমানে তিনি খুলনার হরিণটানায় হোটেল সিটি হোম এলাকায় বসবাস করছিলেন। অপরজন মিরাজুল ইসলাম (২৫), পিতা হানিফ আকন, বাড়ি খুলনা জেলার লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার দক্ষিণ মোহাম্মদনগরে।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ১২.৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত দুই আসামিকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় র‍্যাবের অভিযানে ১২.৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০৩:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬