বসুন্দিয়ায় আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৬

সাঈদ ইবনে হানিফ ঃ যশোর সদরের বসুন্দিয়ার আল- আমিন প্রি-ক্যাডেট স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার প্রথম দিন সোমবার স্কুল আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৪ মে সকাল ৯ টায় ক্রীড়াক্রম ও অনুষ্ঠানের উদ্বোধনী পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে বিকাল ৬টায় প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেমবাগ নিতা কোম্পানি লিঃ এর উপব্যবস্থাপক এম এম মিজানুর রহমান জুয়েল। জিরাট আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আলীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক যশোর শাখার অবসরপ্রাপ্ত সহকারী ব্যবস্থাপক এম এ করিম।
বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি ইউসুফ আলী বিশ্বাস, যশোর আজিজ ইঞ্জিনিয়ার এর ব্যবস্থাপক আলী হোসেন ফারাজি, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী বেগ, ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জিন্নাহ হোসেন।





















