০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রবিবার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১৪

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল রবিবার রাতে অনুষ্ঠিত হবে।

শনিবার সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ গ্রহণ আগামীকাল রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

এছাড়া আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রবিবার

আপডেট: ০৫:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬