০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৫০৫ বোতল WINCEREX সিরাপ এবং ৫০ বোতল ফেন্সিডিল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ ও ফেন্সিডিল জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) রুদ্রপুর, গোগা, কায়বা ও পুটখালী বিওপির সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। এতে ৫০৫ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকাজুড়ে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় দিনের বিভিন্ন সময়ে টহল দল পৃথক এ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যগুলো জব্দ করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদকসহ যে কোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আগের মতোই অব্যাহত থাকবে। জব্দ করা সিরাপ ও ফেন্সিডিল ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৫০৫ বোতল WINCEREX সিরাপ এবং ৫০ বোতল ফেন্সিডিল জব্দ

আপডেট: ০৬:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫