শিরোনাম:
ঝিকরগাছা উপজেলায় নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালো বাকড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ
নিউজ ডেস্ক
- আপডেট: ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৮০

মোঃ শাওন হোসেন (স্টাফ রিপোটার) : যশোরের ঝিকরগাছা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে মঙ্গলবার (১৮ নভেম্বর) ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় প্রেসক্লাব বাঁকড়া’র পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক তারিকুজ্জামান তারেক, অর্থ সম্পাদক শাহাবদ্দীন সাহেব আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য এমআর মাসুদ, শাওন হোসেন ও আরিফ বিল্লাহ প্রমুখ।




















