শিরোনাম:
দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন আহত
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৫৩

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোর ছুটিপুর সড়কের কায়েমকোলা কামারবাড়ির মোড়ে দুইটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক নসিমন চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, যশোর কোতোয়ালি থানার মনোহরপুরের মঞ্জু আলমের ছেলে মোঃ সুজন (২০) নসিমন চালিয়ে ঝিকরগাছার ছুটিপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সুজন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। রোগীর শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।




















