০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবি’র অভিযানে কম্বল-জিরা ও কসমেটিকস পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ৭৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে ৪৯ বিজিবি।

রোববার (১৬ নভেম্বর ২০২৫) বিজিবির যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, জিরা এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী আটক করে। এসব মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা।

বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরেই সীমান্তজুড়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনার আওতায় বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান দমনে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে ও থাকবে। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি সবসময়ই দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দ করা শাড়ি ও কসমেটিকস সামগ্রী যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে কম্বল-জিরা ও কসমেটিকস পণ্য জব্দ

আপডেট: ১০:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫