০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শার গোগা সীমান্তের কবরস্থান থেকে ৬টি ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ৯৬

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই ব্যক্তি।

জানা যায়, স্থানীয় মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের পিতার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরস্থানে যান। এসময় তারা কাঠের গুড়া ভর্তি দুটি বালতি দেখতে পেয়ে একটি বালতি সরানোর সঙ্গে সঙ্গে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত গোগা বিজিবি ক্যাম্পে খবর দেন।

পরে গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানা পুলিশকে অবহিত করলে এসআই (নি:) মো. জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে মোট ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ তালিকা প্রণয়নপূর্বক থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ জানান, “বিস্ফোরকগুলো কোথায় থেকে এলো এবং কারা রেখে গেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

শার্শার গোগা সীমান্তের কবরস্থান থেকে ৬টি ককটেল উদ্ধার

আপডেট: ০৬:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫