শার্শা থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আটক-১, মোটরসাইকেল জব্দ
- আপডেট: ০৩:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহমান ওরফে বাপ্পি (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর ২০২৫) গভীর রাতে দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে বাপ্পির কাছ থেকে ১৫ পিস ইয়াবা, একটি SUZUKI GIXXER SF 150CC মোটরসাইকেল, একটি VIVO Y22 মোবাইল ফোন এবং একটি কাটার ব্লেড উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং–১১, তাং–১৬/১১/২০২৫) রুজু করা হয়।
আটক আব্দুর রহমান বাপ্পি শার্শার দক্ষিণ বুরুজবাগান এলাকার জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও মাদক ও অস্ত্র–সংক্রান্ত অন্তত সাতটি মামলা রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




















