০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী, চকলেট ও থ্রি-পিসসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ১১১

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ভারতীয় শাড়ি, চকলেট, থ্রী-পিস, শাল-চাদর, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ১৪ হাজার ৯শ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন অভিযানের অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের অভিযানে এই সাফল্য আসে।

লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান চক্রকে আইনের আওতায় আনতে বিজিবির এই ধরনের অভিযান চলমান থাকবে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত পণ্যসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী, চকলেট ও থ্রি-পিসসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৯:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫