০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩০

চাপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনতা।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন চলে বেলা ১২টা পর্যন্ত। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ডবাজার এলাকায় বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান ও বিভিন্ন ধরনের ব্যানার হাতে নিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তরা বলেন ভাঙ্গনের তীব্রতায় উপজেলার দুর্লভপুর, পাঁকা, উজিরপুর ও মনাকশা ৪টি ইউনিয়নের চারশতাধিক বসতবাড়ি, প্রায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়, ০৫টি মাধ্যমিক বিদ্যালয়, ০৪টি মাদ্রাসা, ৫০ টি মসজিদ, ৫টি কবরস্থানসহ বিস্তীর্ণ ১৫ এলাকার ১৫ হাজার একর ফসলি জমি বর্তমানে নদীর গর্ভে বিলীন হয়েছে এবং বাকীটুকুও বিলীন হওয়ার পথে উল্লেখ করে তারা অবিলম্বে স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি।

এসময় বক্তারা আরো বলেন, ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিছু জায়গায় বালির বস্তা ফেলেছে। তবে বালির বস্তা ফেলে কোন লাভ হয় না। স্থায়ীভাবে বাঁদ নির্মাণ না হলে নদী ভাঙ্গন রোধ সম্ভব হবেনা। এই মুহূর্তে জরুরি ভিত্তিত্তে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁদ নির্মাণের দাবি জানান তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, মোশারফ হোসেন এম, মজিবুর রহমান, আব্দুর রাজ্জাক, মাহবুব আলম, আজমল হোসেন মাষ্টার, জালাল মাষ্টার, আফতাব উদ্দিন মাষ্টার, আব্দুল বারী মাস্টার, ইকবাল হোসেন ফটিক, প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব চলতি মৌসুমে নদী ভাঙনের ভয়াবহতায় আশঙ্কার কথা জানিয়ে শিবগঞ্জের ৬ কিলোমিটারে দ্রুত বাঁধ নির্মাণের জন্য ৭৫১ কোটি টাকার প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে, বরাদ্দ পেলে কাজ শুরুর কথাও বলেন তিনি।

মানববন্ধন শেষে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর নিকট লিখিত স্মারক লিপি দেয়ার সময় তিনি জানান, আমি এটি জরুরী ভিত্তিতে প্রাপকের নিকট প্রেরণ করবো। তিনি আরো বলেন ইতিমধ্যে বিষয়টি একনেকে আলোচনা হয়েছে বলে জানতে পেরেছি। আশা করি খুব শীঘ্রই বাঁধ নির্মানের কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট: ০৭:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫