সড়ক দুর্ঘটনা রোধে বেনাপোল পৌর ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট: ১১:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৩

নিজস্ব প্রতিবেদক: সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে বেনাপোল পৌর ছাত্রদল। সড়ক দুর্ঘটনা রোধে রাত্রিকালীন যাত্রার সময় ঝুঁকি কমাতে তারা রঙ করেছেন রাস্তার স্পিড ব্রেকার।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে বেনাপোল কাস্টমস হাউজের সামনের ব্যস্ততম ঢাকা-কলকাতা মহাসড়কে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উদ্যোগটির নেতৃত্ব দেন বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, “রাতের বেলায় স্পিড ব্রেকারগুলো চোখে না পড়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা চাইছি ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু কার্যকরী পদক্ষেপ নিতে।”
এই সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর ছাত্রদল নেতা ও ৭ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি শাহারিয়ার রহমান, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবির রহমান, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর ইসলাম এবং ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাদী আফতাব।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইয়াসির আরাফাত, এফএস হৃদয়, হাসান কবির কানন, নাজমুল হাসান, জুবায়ের হোসেন সিমান্ত, নাজমুল হাসান জয়সহ আরও অনেকে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, “রাতের বেলায় গাড়ি চালাতে গেলে স্পিড ব্রেকার দেখা যায় না। রং করলে সহজে চোখে পড়ে, এখন দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে।”
উল্লেখ্য, জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমে ছাত্রদলকে আরও সক্রিয় দেখার প্রত্যাশা করেছেন রাজনৈতিক সচেতন মহল।




















