০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নাচোলে প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত সাংবাদিকদের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৯

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের যাবতীয় সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি সভায় বয়কট করে এই সিদ্ধান্তের কথা জানান তারা। তাদের দাবি-অপেশাদার সাংবাদিকদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কারণে সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, পৌর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম বাবু, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা জানান, বুধবার সকালে ইউএনও কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে মতবিনিময় সভা ছিল। ওই সভায় সাংবাদিকদের আমন্ত্রন জানান ইউএনও। ওই অনুষ্ঠানে বিতর্কিত ও অপেশাদার দুজন সাংবাদিককেও আমন্ত্রণ জানানো হয়। এর প্রতিবাদে পেশাদার সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে চলে আসেন। পরে উপজেলা প্রশাসনের যাবতীয় সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়।

সাংবাদিক নেতারা জানান, ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি-তদবিরসহ ব্যাপক অভিযোগ রয়েছে। তারা উপজেলায় সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন। এর আগেও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু তিনি পেশাদার সাংবাদিকদের দাবিকে গুরুত্ব দেন নি। বরং উল্টো অপেশাদার সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, সংবাদ বর্জনের ব্যাপারে এখনও আমি অবহিত নই। কারা কেন বর্জন করলো আমার জানা নেই। তিনি বলেন, উপজেলার সব সাংবাদিক আমাকে সহযোগিতা করেন। যে কারণে সবাইকেই অনুষ্ঠানে ডাকা হয়।

Please Share This Post in Your Social Media

নাচোলে প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত সাংবাদিকদের

আপডেট: ০৭:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫