১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শার গোগা ও কায়বা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৯৫

নিজস্ব প্রতিবেদক: “ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার গোগা ও কায়বা ইউনিয়নে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।”

বুধবার (১৩ আগস্ট-২০২৫) দুপুরে গোগা ইউনিয়নে ও বিকেলে কায়বা ইউনিয়নে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব মো. সেলিম হোসেন আশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও সদস্য শফিকুল ইসলাম জয়।

এছাড়া গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার বিশেষভাবে উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইকরাজ আহমেদ রাজ, এস এম আবদুল হক, সাজেদুর রহমান সবুজ, মনিরুজ্জামান মনি, তৌহিদুল ইসলাম তৌহিদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পিন্টু রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম অগ্রভাগের সংগঠন। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”

আলোচনা শেষে সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

শার্শার গোগা ও কায়বা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট: ১১:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫