০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা: দুঃস্থ পরিবারের মুখে হাসি ফোটালো সেনাবাহিনী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ১১১

খাগড়াছড়ি প্রতিনিধি।। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় মানবিক সহায়তার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খাগড়াছড়ি জোন (২৪ বীর)।

বুধবার(০৬আগস্ট) সকালে খাগড়াছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, এদিন মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ১৪টি পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বনির্ভরতার লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

এছাড়াও, মানবিক সহায়তার অংশ হিসেবে উপস্থিত ৫০টি পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত ত্রাণের তালিকায় ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আটা এবং ১ কেজি ছোলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম এবং জোনাল স্টাফ ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

জোন কমান্ডার বলেন, “পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আজ আরও দৃঢ় হয়েছে। এটি আমাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই আমরা মানবিক সহায়তার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “খাগড়াছড়ি জোন শুধু নিরাপত্তার কাজে নয়, বরং মানুষের কল্যাণে পাশে থাকতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

মানবিক সহায়তা পেয়ে উপস্থিত উপকারভোগীরা খাগড়াছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই সহায়তা শুধু খাবার বা অর্থ নয়, বরং এটি আমাদের জন্য আশার আলো ও সাহসের হাতছানি।”

খাগড়াছড়ি জোনের এমন মানবিক উদ্যোগ পাহাড়ে শান্তি ও সৌহার্দ্যের সেতুবন্ধনকে আরও দৃঢ় করেছে। পার্বত্য জনপদের প্রতিটি প্রান্তে সেনাবাহিনীর এমন অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা: দুঃস্থ পরিবারের মুখে হাসি ফোটালো সেনাবাহিনী

আপডেট: ০২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫