০২:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ঝিকরগাছায় সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১৮৫

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮ টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী।

আটককৃতরা হলেন নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেন এর পুত্র সাবেক চেয়ারম্যান, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (৬৫) এবং হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র তারিফ হোসেন (৪২)। বর্তমানে আসামীরা থানা হেফাজতে আছে।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা আছে এবং তাদের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের আটক করা হয়েছে। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

আপডেট: ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫