শিরোনাম:
প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন পরিবারের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১২২

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।
বৃহস্পতিবার (১৭ জুলাই-২০২৫) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাজউদ্দীনের কন্যা বিশিষ্ট লেখক শারমিন আহমদ এবং পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
সাক্ষাৎকালে তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান তারা। এসময় প্রধান উপদেষ্টার হাতে শারমিন আহমদের লেখা ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইটির একটি কপি তুলে দেন তিনি।

























