০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শায় ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ১০৭

নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে যশোরের শার্শা উপজেলার গাজীর কায়বা এলাকা থেকে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিলসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মহানন্দ সানা (৩৪)। তিনি শার্শা থানার পারের কায়বা গ্রামের চন্দ্র সানার ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এসআই মোল্যা আব্দুল হাই, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, ও এএসআই মো. নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, গাজীর কায়বা এলাকায় মাদক কেনাবেচা চলছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মহানন্দ সানাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫