০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদকসহ ৬৭ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ১৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল, ভারতীয় শাড়ি, কম্বল, থ্রি-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, চকলেট, বিভিন্ন খাদ্যপণ্য ও কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। আটককৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৬৬ লাখ ৭৩ হাজার ১০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মঙ্গলবার দিনভর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পার হয়ে পাচারের উদ্দেশ্যে আনা পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরেই বিজিবি সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি।”

তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে ধ্বংসের জন্য এবং অন্যান্য পণ্য হস্তান্তর করা হয়েছে কাস্টমস কর্তৃপক্ষের কাছে।

মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা এখন আরও জোরালো দাবি স্থানীয়দের। নিয়মিত অভিযানে সীমান্তে মাদকের গতি কমেছে বলেও জানিয়েছে একাধিক সূত্র।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদকসহ ৬৭ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৯:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫