০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

নড়াইলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ৩০৯

নিজস্ব প্রতিবেদক:নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াসবাদ ইউনিয়নে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, হুমকি এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে বাবর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযুক্ত বাবর আলীর বিরুদ্ধে মঙ্গলবার (১ জুলাই) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম।

চেয়ারম্যান তার জিডিতে উল্লেখ করেন, বাবর আলী মোবাইল ফোনে কল করে ইউনিয়নের একটি সড়ক উন্নয়ন প্রকল্পে কথিত অনিয়মের অভিযোগ তুলে চাঁদা দাবি করেন। পরে তিনি সরাসরি প্রকল্পস্থলে গিয়ে কর্মরত শ্রমিকদের গালিগালাজ ও ভয়ভীতি দেখান।

চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম বলেন, “সড়কটি খুলনার তেরখাদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হলেও এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তির (এলজিইডি) আওতায় থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে কাজটি করেছি। অথচ বাবর আলী সাংবাদিক পরিচয়ে এসে অনিয়মের অভিযোগ তুলে এবং বিষয়টি ধামাচাপা দিতে চাঁদা দাবি করেন।

”স্থানীয় বাসিন্দা মিকাইল মোল্লা ও আজি শেখ জানান, বাবর আলী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নামে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। ব্যবসায়ী, ঠিকাদার ও জনপ্রতিনিধিদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কোনো স্বীকৃত গণমাধ্যমে কর্মরত থাকার প্রমাণ মেলেনি, এমনকি তিনি কোনো বৈধ সাংবাদিক সংগঠনের সদস্যও নন বলে দাবি তাদের।সূত্র জানায়, এর আগেও বাবর আলীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় কারাদণ্ড হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে কালিয়া প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ বলেন, “আমরা পেশাদার সাংবাদিকতার নীতিমালার বাইরে কাউকে প্রশ্রয় দিই না। বাবর আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় প্রেস ক্লাব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।”

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “ইউপি চেয়ারম্যান একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

”অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাবর আলী বলেন, “স্থানীয় কয়েকজন ব্যক্তি নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ করেন। সে ভিত্তিতে আমি সহকর্মীকে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করি এবং কাজে ত্রুটি পাই। পরে মুঠোফোনে চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সংলাপের অডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।”

Please Share This Post in Your Social Media

নড়াইলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আপডেট: ০৫:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫