ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বামনালী-৪ যশোর-০
- আপডেট: ০৯:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৫৩৭

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল কতৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকালে ঐতিহ্যবাহী শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ নওয়াজীস ইসলাম রিয়েল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান টিটো, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মির্জা রায়হান কবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাফিজ ইসলাম অনিক, শ্রীরামপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আবু তাহের দফাদার, প্রচার সম্পাদক মিজান বাবুল, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঝিকরগাছা ইউনিয়ন যুবদল নেতা শাহিনুর রহমান, শাহিন আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সোলাইমান হোসাইন, আশিকুল ইসলাম সেতু, শরিফুর রহমান কুয়াশা, ছাত্রদল নেতা আল আসিফ হিমেল, বিপ্লব হোসেন, রাহিদ ইসলাম রনি, মিলন, রাকিব, রিমু, সাব্বির, মান্না, শুভ, শান্ত, আবু জাফর, রাহুল, সোহাগ, রায়হান সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে বামনআলী চাঁপাতলা ফুটবল একাদশ ৪-০ গোলে যশোর সদর ফুটবল একাদশ কে পরাজিত করে। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রিয়েল বামনআলী চাঁপাতলা ফুটবল একাদশের ৭নম্বর জার্সি ধারী খেলোয়াড় মোঃ রিজভীর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।





















