০৩:০১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৩৬৩

নিজস্ব প্রতিবেদক : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেয়া হয়। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

এর মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। জুলাই অভ্যুত্থানে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে এবার বাজেট উপস্থাপন করা হবে।

এদিন বিকাল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এ বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

আপডেট: ০২:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫