০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ১৮০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ছয় লক্ষ চৌষট্টি হাজার আটশত টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

রবিবার (১৮ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল হিজলী, পাঁচপীরতলা ও ঘিবা বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (ছয় লক্ষ চৌষট্টি হাজার আটশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৯:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫