বাঘারপাড়ায় দুই ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা
- আপডেট: ০৭:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ১৬৯

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ও দোহাকুলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
আগামী ২৫/২৬ অর্থ বছরের জন্য ঘোষিত এই বাজেটে জামদিয়া ইউনিয়নের বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৪৭৪ টাকা। উদ্ধৃতি ধরা হয়েছে ১ লাখ ৯ হাজার ৫৮৩ টাকা।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন, ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম তিব্বত। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহানাজ পারভীন, রিপ্না বিশ্বাস, আনোয়ারা বেগম, আতিয়ার রহমান, মোনায়েম হোসেন, রেজাউল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের (১৪ মে) বুধবার সকালে পরিষদের হল রুমে এ সংক্রান্ত বাজেট পেশ করেন, পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার ৬১১ টাকা। ব্যয় ১কোটি ৬৭ লাখ ২২ হাজার ৭৭৮ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৫ হাজার ৮৩৩ টাকা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালামের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাবেয়া খাতুন, আলেয়া খাতুন, ফিরোজ হাসান, শের আলী, আব্দুল করিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।





















