বেনাপোলে বিজিবি’র অভিযানে সাত লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক
- আপডেট: ০৯:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১৭৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাত লক্ষ ছত্তিশ হাজার দুইশত ষাট টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী, তামাক, সার্জিক্যাল আইটেম এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ০৬ মে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী, তামাক, সার্জিক্যাল আইটেম এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (সাত লক্ষ ছত্তিশ হাজার দুইশত ষাট) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত সবসময়ই থাকবে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় মালামাল কাস্টমে জমা করা হয়েছে।





















