১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প WINCEREX COUGH SYRUP ও গাঁজাসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ৩৮১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁয়ত্রিশ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন এই WINCEREX COUGH SYRUP (100ML),ভারতীয় গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।

২২ মার্চ শনিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ব্যাটালিয়ন সদর, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং আমাড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন এই WINCEREX COUGH SYRUP (100ML), গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁয়ত্রিশ) টাকা।

আটককৃত আসামি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ আবুল হাশেম (৪৫)। আটককৃত আসামিকে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলের বিকল্প WINCEREX COUGH SYRUP ও গাঁজাসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৯:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫