শিরোনাম:
চার দিনের সফরে ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব
নিউজ ডেস্ক
- আপডেট: ০৪:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯০

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন স্থানীয় সময় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের দপ্তর ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।




























