০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ঝিকরগাছায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ২০১
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার  : যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে ওরিয়েন্টেশন-২০২৫ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় লাউজনি কমপ্লেক্সে সকাল সাড়ে ৯ টায় আয়োজিত অনুষ্ঠানে চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম বলেছেন, কোরআনের আইন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে উক্ত কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, নাভারণ ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হামিদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার সকল ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতিগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

আপডেট: ০৭:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫