এসআরবির অভিযানে গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজম গ্রেফতার
- আপডেট: ০৫:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৩৪

নিজস্ব প্রতিবেদক: খুলনার কুখ্যাত ‘বি কেম্পানীর’ প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক সম্রাট আজম শেখকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে (এসআরবি-৬ ও এসআরবি-১)।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আজম শেখ (৩২) খুলনার দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে।
পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আজমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের দীর্ঘ রেকর্ড রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা, ৪টি হত্যাচেষ্টা মামলা, ২টি চাঁদাবাজি এবং ১টি চুরির মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
অভিযান শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার পলাতক আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা-ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।






















